সাক্ষাৎকারের তারিখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার আগামী ১০ ও ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফারুক হোসেন চৌধুরী গতকাল সোমবার এ তথ্য জানিয়েছেন। বিভিন্ন কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে ১৬ ফেব্রুয়ারি। উত্তীর্ণদের চূড়ান্ত তালিকা ১৭ ফেব্রুয়ারি প্রকাশিত হবে। ভর্তি কার্যক্রম চলবে ২৩ ও ২৪ ফেব্রুয়ারি। অপেক্ষমাণ শিক্ষার্থীদের তালিকা প্রকাশিত হবে ২৫ ফেব্রুয়ারি।

পাবনা অফিস