প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের ধার্য তারিখে গতকাল সোমবার কোনো সাক্ষী হাজির হননি।
ফেনী জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহাম্মদ বলেন, গতকাল ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানার আদালতে দুজন সাক্ষীর সাক্ষ্য দেওয়ার কথা ছিল। কিন্তু তাঁরা আদালতে হাজির হননি। তিনি বলেন, আদালত আগামী ৪ জানুয়ারি মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।
২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় চেয়ারম্যান একরামুল হককে কুপিয়ে, গুলি করে ও পুড়িয়ে হত্যা করা হয়।
আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, একরাম হত্যা মামলার ৫৯ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ২১ জন সাক্ষ্য দিয়েছেন। অভিযোগপত্রভুক্ত ৫৬ জন আসামির মধ্যে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে আটজন জামিনে আছেন।