সাক্ষী ও আসামিদের আদালতে হাজির করার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তি করতে নির্ধারিত সময়ের মধ্যে তদন্তকাজ শেষ করাসহ সাক্ষী ও আসামিদের আদালতে হাজির করতে সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম মুন্সী মো. মশিয়ার রহমান।
গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম জেলা ও দায়রা জজের সম্মেলনকক্ষে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সভায় এ তাগিদ দেন তিনি।
সভায় মুখ্য বিচারিক হাকিম বলেন, শিশুকে প্রাপ্তবয়স্ক দেখিয়ে থানায় মামলা করার প্রবণতা দেখা যাচ্ছে। মামলায় শিশুর সঠিক বয়স উল্লেখ করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। অপরাধ-সংক্রান্ত ঘটনায় শিশুদের জেলহাজতে না পাঠিয়ে আইন অনুযায়ী শিশু উন্নয়ন কেন্দ্র বা কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মুজিবুল হক, সাধারণ সম্পাদক এনামুল হক, চট্টগ্রাম জেলা সরকারি কৌঁসুলি এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (দক্ষিণ) হাবিবুর রহমান, চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমানসহ জেলার ১৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা। এ ছাড়া চট্টগ্রাম বিচারিক হাকিম আদালতের বিচারকেরাও সভায় উপস্থিত ছিলেন।