সাক্ষী শহিদুল্লাহকে জেরা রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধ
মানবতাবিরোধী অপরাধ

জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ২১তম সাক্ষী শহিদুল্লাহকে আসামিপক্ষের জেরার জন্য রোববার দিন পুনর্নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের এই ট্রাইব্যুনাল গতকাল বৃহস্পতিবার এই দিন ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের এই সাক্ষীকে আসামিপক্ষের অসমাপ্ত জেরার জন্য গতকাল দিন ধার্য ছিল। তবে এ মামলার কার্যক্রম শুরু হলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহমুদ ট্রাইব্যুনালে বলেন, সাক্ষী অসুস্থ তাই হাজির করা যায়নি। তিনি এ জন্য সময়ের আবেদন জানালে ট্রাইব্যুনাল রোববার দিন ধার্য করেন।
শহিদুল্লাহ বুধবার জবানবন্দিতে বলেন, পাকিস্তানি সেনাক্যাম্পে আটক তাঁর বাবাকে সুবহান বলেন, ‘দুই ছেলেকে (সাক্ষী ও তাঁর ভাই) মুক্তিযুদ্ধ থেকে ফিরিয়ে আনলে তোমাকে ছেড়ে দেব, আর ওদের রাজাকার বানাব।’ তাঁর বাবা জামিনে মুক্তি পাওয়ার পর রাজাকার ও আলবদরদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন।