প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৈরি পোশাক কারখানা তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেলোয়ার হোসেনসহ ১৩ জনের বিরুদ্ধে করা মামলায় গতকাল রোববার সাক্ষ্য গ্রহণ হয়নি। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২৯ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের জন্য নতুন তারিখ ধার্য করেছেন আদালত।
গতকাল এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে রাষ্ট্রপক্ষ সাক্ষী হাজির করতে না পারায় আদালতে সময়ের আবেদন করে। ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম সাইফুল ইসলাম তা মঞ্জুর করে পরবর্তী তারিখ ধার্য করেন।
২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে ১১১ জন শ্রমিকের মৃত্যু হয়।