প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলায় সাক্ষী হাজির না হওয়ায় সাক্ষ্যগ্রহণ হয়নি।
গতকাল সোমবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে দিন ধার্য ছিল। পরে আদালত আজ মঙ্গলবারও দিন ধার্য রাখেন।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি আইয়ুব খান জানান, সাক্ষী নগরের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক শহীদুল ইসলাম হাজির না হওয়ায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে যায়।