সাক্ষীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মলয় কুমার বোস হত্যা মামলার সাক্ষীদের ওপর হামলার প্রতিবাদে গতকাল সাড়-কদিয়া বাজারে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী l প্রথম আলো
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মলয় কুমার বোস হত্যা মামলার সাক্ষীদের ওপর হামলার প্রতিবাদে গতকাল সাড়-কদিয়া বাজারে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী l প্রথম আলো

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মলয় কুমার বোস হত্যা মামলার সাক্ষীদের ওপর হামলার প্রতিবাদে গতকাল বুধবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

গতকাল বেলা সাড়ে ১০টার দিকে সালথার সাড়-কদিয়া বাজারে ‘আটঘর ইউনিয়নের সর্বস্তরের জনগণ’-এর পক্ষে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল করা হয়।

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরুণ সরকার, সাড়-কদিয়া উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি রবেন্দ্রনাথ দত্ত, মামলার সাক্ষী রমেশ চন্দ্র মণ্ডল, এলাকাবাসী শের আলী খান প্রমুখ।

বক্তারা বলেন, নিহত জনপ্রিয় ইউপি চেয়ারম্যান মলয় বোসের হত্যাকারীরা জামিনে বের হয়ে এখন মামলার সাক্ষীদের ওপর হামলা চালাচ্ছেন। ইতিমধ্যে আসামিরা সাক্ষী সঞ্জয়, ইন্দ্র ও রমেশ মণ্ডলের ওপর হামলা করেছেন। বক্তারা বলেন, হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

২০১২ সালের ৭ ফেব্রুয়ারি কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় মলয় কুমার বোসকে। এই মামলায় ৯ জনের ফাঁসি ও ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়।