প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদারকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার ১৬তম সাক্ষী মৃণাল কান্তি দের সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে এ জেরা হয়। পরে আদালত আজ বুধবার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি আইয়ুব খান প্রথম আলোকে জানান, সাক্ষী মৃণাল কান্তি দে সাক্ষ্যে উল্লেখ করেন, হিমাদ্রী মজুমদারের বাবা প্রবীর মজুমদার তাঁর বন্ধু। তিনি হিমাদ্রীর বাবার কাছে শুনতে পান নগরের পাঁচলাইশ এলাকায় শাহ সেলিম টিপুর নির্দেশে কুকুর লেলিয়ে দিয়ে তাঁর বাসার ছাদ থেকে হিমাদ্রীকে ফেলে দেওয়া হয়। পরে হিমাদ্রীকে দেখতে তিনি নগরের একটি হাসপাতালে যান। সাক্ষ্য শেষ হওয়ার পর আসামিপক্ষের আইনজীবীরা তাঁকে জেরা করেন।