সাক্ষ্য গ্রহণ অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলার সপ্তম সাক্ষী মোহাম্মদ রায়হানের সাক্ষ্য গ্রহণ অব্যাহত আছে।
গতকাল সোমবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে আংশিক সাক্ষ্য গ্রহণ করা হয়। পরে আদালত মুলতবি ঘোষণা করে আজ মঙ্গলবারও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আইয়ুব খান প্রথম আলোকে জানান, সাক্ষী মোহাম্মদ রায়হান আদালতকে জানিয়েছেন, ঘটনার দিন হিমাদ্রীকে ছাদ থেকে মাটিতে পড়ে কাতরাতে দেখেন। পরে তিনি ও অন্য লোকজন মিলে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে হিমাদ্রী তাঁর ওপর নির্যাতনের বর্ণনা দেন।