প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসবির কর্মকর্তা মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় গতকাল বুধবার সাক্ষ্য গ্রহণ হয়নি। আদালত ৭ জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেছেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর ভারপ্রাপ্ত বিচারক শাহেদ নুর উদ্দিন এ তারিখ ধার্য করেন। আদাতল সূত্র জানায়, গতকাল হরতালের কারণে সাক্ষী হাজির করতে না পারায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করেন। ২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের চামেলীবাগের বাসায় মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১৭ আগস্ট নিহত মাহফুজুর রহমানের ছোট ভাই মশিউর রহমান পল্টন থানায় এ মামলা করেন। মেয়ে ঐশী রহমান রমনা থানায় আত্মসমর্পণ করে। আদালত প্রতিবেদক|