সাক্ষ্য গ্রহণ পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১৪৭ নেতা-কর্মীর বিরুদ্ধে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে। গতকাল মঙ্গলবার সাক্ষ্য গ্রহণের ধার্য দিনে সময় চেয়ে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১০ জানুয়ারি নতুন দিন ধার্য করেন মহানগর হাকিম নুরনবী। ২০১৩ সালের ১১ মার্চ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পল্টন থানায় দ্রুত বিচার আইনে করা এ মামলায় পরের বছর ২৫ আগস্ট ১৪৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন বিএনপির নেতা আমানউল্লাহ, জয়নুল আবদিন ফারুক ও জাগপার সভাপতি শফিউল আলম প্রধান। আদালত প্রতিবেদক