সাক্ষ্য গ্রহণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২৬ জন নেতা-কর্মীর বিরুদ্ধে করা অস্ত্র মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।
গত বুধবার জেলা ও দায়রা জজ দেওয়ান মো. শফিউল্লাহর আদালতে মামলার বাদী র্যাবের জ্যেষ্ঠ ওয়ারেন্ট অফিসার মো. ইব্রাহিম সাক্ষ্য দেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালত আগামী ১২ জুলাই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।
সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহম্মদ জানান, মামলার ২৬ জন আসামিকে কড়া নিরাপত্তার মধ্যে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে তাঁদের আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। তিনি জানান, আসামিপক্ষের আইনজীবীরা কয়েকজন আসামির জামিনের আবেদন করেন। আদালত আবেদন নামঞ্জুর করেন।
গত বছরের ৬ জুন ফেনীর লালপুল এলাকায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মীদের বহনকারী তিনটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে র্যাব। এ ঘটনায় র্যাব-৭ ফেনী ক্যাম্পের জ্যেষ্ঠ ওয়ারেন্ট অফিসার মো. ইব্রাহিম ফেনী সদর মডেল থানায় মামলা করেন। পরে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে।