সাক্ষ্য গ্রহণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের চাঞ্চল্যকর খাগড়াগড় বিস্ফোরণ মামলার সাক্ষ্য গ্রহণ গতকাল শনিবার শুরু হয়েছে। প্রথম দিনে সাক্ষ্য দিয়েছেন বর্ধমান থানার পরিদর্শক আবদুল গফফার। আবদুল গফফার তিনজন আসামিকে শনাক্ত করেন। এই তিনজনকে ঘটনাস্থলে দেখছিলেন বলে জানান তিনি। গতকাল আদালতে উপস্থিত ছিলেন দুজন নারীসহ ২০ জন আসামি। এর মধ্যে ছিলেন বাংলাদেশের কথিত ছয় আসামি। কলকাতার নগর দায়রা আদালতে স্থাপিত জাতীয় তদন্ত সংস্থা এনআইএর বিশেষ আদালতে গত ১৬ জুলাই এই মামলার ২০ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।