সাক্ষ্য গ্রহণ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদির বিরুদ্ধে করা মামলায় গতকাল বুধবার সাক্ষ্য গ্রহণ হয়নি। ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার ২৩ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য নতুন দিন ধার্য করেছেন। গতকাল সাক্ষ্য গ্রহণের ধার্য দিনে দুদক সাক্ষী হাজির করতে না পারায় সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। ২ ডিসেম্বর এ মামলার বাদী দুদকের উপপরিচালক আবদুস সোবহানের সাক্ষ্য-জেরা শেষ হয়েছে। রাজধানীর রমনা থানায় করা এ মামলায় অভিযোগ করা হয়, আবদুর রহমান বদি জ্ঞাত-আয়বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যমানের সম্পদ গোপন করে সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দেন।