প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর নিউ ইস্কাটনে জোড়া খুনের মামলায় সাংসদপুত্র বখতিয়ার আলম রনির বিরুদ্ধে গতকাল রোববার সাক্ষ্য গ্রহণ হয়নি। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৬ মে সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত। গতকাল সাক্ষ্য গ্রহণের ধার্য দিনে হরতালের কারণে কারাগার থেকে আসামি বখতিয়ারকে আদালতে হাজির না করায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ মাকসুদ সময়ের আবেদন করেন। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ সামছুন নাহার তা মঞ্জুর করে ২৬ মে নতুন দিন ধার্য করেন। বখতিয়ার আলম মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সংরক্ষিত আসনের সাংসদ পিনু খানের ছেলে।