সাক্ষ্য গ্রহণ হয়নি, পরবর্তী তারিখ ২৮ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ এপ্রিল। গতকাল বৃহস্পতিবার এ মামলার সাক্ষ্য গ্রহণের নির্ধারিত দিনে অন্যতম আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আদালতে হাজির না করায় এর তারিখ পিছিয়ে দেওয়া হয়।
সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে গতকাল আসামিদের মধ্যে ১৫ দিনের জামিনে থাকা সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরীসহ ১২ জন হাজির ছিলেন। কিন্তু অন্য মামলায় হাজিরা থাকার কারণে লুৎফুজ্জামান বাবরকে আদালতে হাজির করা হয়নি। তাই ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন ২৮ এপ্রিল।