সাক্ষ্য গ্রহণ ৫ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআরের ২৪ ব্যাটালিয়নে বিদ্রোহের মামলায় সাক্ষ্য গ্রহণ ৫ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে। রাজধানীর পিলখানার বিডিআর দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৭-এ গতকাল বৃহস্পতিবার সাক্ষ্য গ্রহণ ও জেরার ১৮তম দিনে সেপাই আবদুল খালেক ৩৩ জন আসামির বিরুদ্ধে সাক্ষ্য উপস্থাপন করেন। আসামিরাও তাঁকে জেরা করেন। বিদ্রোহ করার অভিযোগে বিডিআরের ২৪ ব্যাটালিয়নের ৬৬৭ সদস্যের বিচার হচ্ছে। গতকাল সকালে আদালতের কাজ শুরু হওয়ার পর আট আসামি প্রথমে সাক্ষী সেপাই মতিউর রহমানকে করা অসমাপ্ত জেরা শেষ করেন। এ মামলার ৬০ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ৩৪ জন ৪২৬ আসামির বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেনআসামি কোত এনসিও নায়েক রফিকুল ইসলাম সাক্ষী সেপাই আবদুল খালেককে জেরা করতে গিয়ে আদালতের প্রশ্নের মুখে পড়েন। আদালতের সভাপতি বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম বিদ্রোহের দিন কোত লুট হয়েছিল কি না প্রশ্ন করলে নায়েক রফিক ‘হ্যাঁ’ সূচক জবাব দেন। কারা লুট করেছে—এ প্রশ্নের জবাবে রফিক বলেন, ‘বিপথগামী বিডিআর সদস্যরা।’ সেটা কি বিদ্রোহ কি না আদালত তা জানতে চাইলে নায়েক রফিক বলেন, ‘জি, মাননীয় আদালত।’বিশেষ আদালত-৭-এর সভাপতি মেজর জেনারেল রফিকুল ইসলামকে বিচারকাজে সহায়তা করেন বিচারক প্যানেলের সদস্য লেফটেন্যান্ট কর্নেল এ কে এম গোলাম রব্বানী, মেজর সাইদ হাসান তাপস ও অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী। প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল সামছুর রহমানকে সহায়তা করেন স্পেশাল প্রসিকিউটর হিসেবে মোশাররফ হোসেন কাজল, মুনজুর আলম এবং সংশ্লিষ্ট ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর খান মোহাম্মদ আলাউদ্দিনসহ অন্য কর্মকর্তারা।