সাক্ষ্য গ্রহণের তারিখ ৪ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ পাচারের অভিযোগে ডেসটিনি গ্রুপের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ পেছানো হয়েছে। গতকাল রোববার আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ৪ জানুয়ারি নতুন দিন ধার্য করেন ঢাকার বিশেষ জজ আখতারুজ্জামান। অর্থ আত্মসাৎ করে পাচারের অভিযোগে ডেসটিনি গ্রুপের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় দুটি মামলা হয়। ২০১৪ সালের ৪ মে ৪ হাজার ১১৯ কোটি ২৪ লাখ টাকা আত্মসাৎ করে পাচারের অভিযোগে দুটি মামলায় ৫১ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। ৫১ আসামির মধ্যে ৪৬ জন পলাতক রয়েছেন।