প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকায় বিশ্বজিৎ দাস হত্যা মামলায় গতকাল সাক্ষ্য দিয়েছেন দুজন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এ বি এম নিজামুল হক তাঁদের সাক্ষ্য গ্রহণ করেন। আদালত ১২ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন।
গতকাল সাক্ষ্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার রেজাউল করিম ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাংস্কৃতিক সম্পাদক সৈয়দা শাহীন আরা লাইলী। এ নিয়ে এই মামলায় ২৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো।