সাক্ষ্য দিলেন আরও দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় গতকাল বুধবার আরও দুজন সাক্ষ্য দিয়েছেন। তাঁদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ৪ আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।
ঢাকার দ্রুত বিচার-৩-এর বিচারক সাঈদ আহম্মেদ এ তারিখ ধার্য করেন। গতকাল আদালতে যে দুজন সাক্ষ্য দেন তাঁরা হলেন জাকির হোসেন ও জহিরুল ইসলাম। গতকাল পর্যন্ত এ মামলায় পাঁচজনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে পল্লবীর পলাশনগরে রাজীব হায়দারকে তাঁর বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর বাবা নাজিম উদ্দীন পল্লবী থানায় এ মামলা করেন। তদন্ত শেষে গত বছরের ২৯ জানুয়ারি এ মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুউল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ। অন্য সাত আসামি হলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত ছাত্র ফয়সাল বিন নাইম, মাকসুদুল হাসান, এহসানুর রেজা, নাঈম সিকদার, নাফির ইমতিয়াজ, সাদমান ইয়াছির মাহমুদ ও রেদোয়ানুল আজাদ।