প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় গতকাল রোববার আরও দুজন সাক্ষ্য দিয়েছেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সাঈদ আহমেদ ওই দুজনের সাক্ষ্য গ্রহণ শেষে ৩০ আগস্ট পরবর্তী তারিখ ধার্য করেন।
গতকাল এ মামলায় সাক্ষ্য দেন মোয়াজ্জেম হোসেন ও নিতাই দাস গুহ। গতকাল পর্যন্ত এ মামলায় রাজীবের বাবা নাজিম উদ্দিনসহ আটজন আদালতে সাক্ষ্য দিলেন।
এ মামলার অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন উগ্র জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানী, বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থী ফয়সাল বিন নাইম, মাকসুদুল হাসান, এহসানুর রেজা, নাঈম সিকদার, নাফির ইমতিয়াজ, সাদমান ইয়াছির ও রেদোয়ানুল আজাদ। এঁদের মধ্যে রেদোয়ানুল আজাদ পলাতক।
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে পল্লবীর কালশীর পলাশনগরে নিজ বাড়ির সামনে রাজীব হায়দারকে কুপিয়ে হত্যা করা হয়।