সাক্ষ্য দিলেন এক অধ্যাপক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলায় গতকাল রোববার সাক্ষ্য দিয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের অধ্যাপক এস এম বদিয়ার রহমান। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এ তিনি সাক্ষ্য দেন। ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এ বি এম নিজামুল হক এই সাক্ষীর সাক্ষ্য-জেরা শেষে আগামী বুধবার পরবর্তী তারিখ ধার্য করেন।
এ নিয়ে গতকাল পর্যন্ত এ মামলায় ১৪ জন সাক্ষ্য দিলেন। এ মামলার জামিনে থাকা সাত আসামি গতকাল আদালতে হাজির ছিলেন। সাক্ষী বদিয়ার রহমানকে এ সাতজনের পক্ষের আইনজীবীরা জেরা করেন। সাক্ষীকে হুমকি দেওয়ার অভিযোগে রাষ্ট্রপক্ষ মামলার অপর ছয় আসামির জামিন বাতিলের আবেদন করে।
গত বছরের ৮ এপ্রিল জুবায়ের হত্যার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১৩ কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।