সাক্ষ্য দিলেন জজ মিয়ার মা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১ আগস্ট গ্রেনেড হামলা-সংক্রান্ত মামলায় জজ মিয়ার মা জোবেদা খাতুন আদালতে সাক্ষ্য দিয়েছেন।
আজ সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ তিনি সাক্ষ্য দেন। বিচারক শাহেদ নূর উদ্দিন জোবেদা খাতুনের জবানবন্দি নেন। আগামী বুধবার আসামিপক্ষের জেরার দিন ধার্য করা হয়েছে।
ঢাকার কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত অস্থায়ী বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২২ জন নিহত এবং শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী আহত হন।
আরও জানতে পড়ুন
বাধা পেরিয়ে এগোচ্ছে বিচার