সাক্ষ্য দিলেন জবানবন্দি গ্রহণকারী বিচারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চাঞ্চল্যকর নারীসহ দুই শিশু খুনের মামলায় আসামি ও সাক্ষীদের জবানবন্দি গ্রহণকারী বিচারক আদালতে সাক্ষ্য দিয়েছেন।
গতকাল সোমবার মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মনসুর আলী এ সাক্ষ্য দেন।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, মামলায় আসামি ও সাক্ষীদের জবানবন্দি গ্রহণকারী বিচারক আদালতে সাক্ষ্য দিয়েছেন। তিনি মামলার আসামি তারেক চৌধুরী, ডা. নাছির আহমেদ ও ফাহিম আশরাফীর জবানবন্দি নেওয়ার কথা আদালতকে জানান।
২০১২ সালের ২৩ অক্টোবর নগরের বহদ্দারহাটের খতিবের হাট এলাকায় এক প্রবাসীর স্ত্রী ডলি আক্তার ও তাঁর দুই শিশুপুত্র আলবি ও আদিবাকে দা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুন করেন গৃহশিক্ষক তারেক চৌধুরী। এ ঘটনায় নিহত ডলির বাবা ইসহাক বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করলে পুলিশ তারেক চৌধুরীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। চলতি বছরের ৩ এপ্রিল অভিযোগ গঠন করেন আদালত। বর্তমানে আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। অভিযুক্ত তারেক চৌধুরী কারাগারে আছেন।