প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির নেতা তারেক রহমান ও তাঁর ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের অর্থ পাচার মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. ইব্রাহীম গতকাল বৃহস্পতিবার পুলিশের পাহারায় আদালতে এসেছেন। তাঁকে গতকাল আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেছেন। জেরা শেষ না হওয়ায় ২১ অক্টোবর পরবর্তী তারিখ ধার্য করেন ঢাকার বিশেষ জজ-৩।
সূত্র জানায়, এর আগে গত মঙ্গলবার মো. ইব্রাহীম আদালতে সাক্ষ্য দেন। ওই দিন তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণকে কেন্দ্র করে আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে বাদানুবাদ হয়। এ কারণে গতকাল আদালত এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়।