প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বহুমাত্রিক লেখক ও অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যা মামলায় তাঁর ছোট ভাই মঞ্জুর কবির গতকাল মঙ্গলবার আদালতে সাক্ষ্য দিয়েছেন। ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান এই সাক্ষ্য গ্রহণ করেন। আদালত ১৭ জানুয়ারি পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। সাক্ষ্যে মঞ্জুর কবির বলেন, ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাত নয়টায় হুমায়ুন আজাদ বাংলা একাডেমীর বইমেলা থেকে ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হন। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে গুরুতর জখম করা হয়। ওই সময় মঞ্জুর কবির গ্রিন রোডে একটি ফার্মেসিতে ছিলেন। তাঁর সেজো ভাই সাজ্জাতের মুঠোফোনে হামলার খবর পান। পরদিন তিনি রমনা থানায় মামলা করেন। আহত হুমায়ুন আজাদ বিদেশে উন্নত চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হওয়ার পর জার্মান সফরে যান। তিনি ওই দেশে ২০০৪ সালের ১১ আগস্ট মারা যান।