প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১ আগস্ট গ্রেনেড হামলাসংক্রান্ত দুটি মামলায় সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর বাসার তৎকালীন নিরাপত্তারক্ষী পুলিশের কনস্টেবল হাবিবুর রহমান সাক্ষ্য দিয়েছেন। তিনি গতকাল রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্য দেন।
সাক্ষ্যে হাবিবুর রহমান বলেন, পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দীন মাঝেমধ্যে পিন্টুর বাড়িতে আসতেন। আবদুস সালাম পিন্টু উপমন্ত্রী থাকা অবস্থায় তাজউদ্দিনের গায়ে হলুদ ও বিয়ে ওই বাড়িতেই হয়। বিয়ের অনুষ্ঠান শেষে পিন্টু তাঁর সরকারি বাসায় চলে যান। মামলার অভিযোগপত্র অনুযায়ী, হরকাতুল জিহাদের নেতা মাওলানা তাজউদ্দিন ২১ আগস্ট গ্রেনেড হামলার অন্যতম আসামি। তিনি ২০০৬ সালে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের (ডিজিএফআই) কতিপয় কর্মকর্তার সহযোগিতায় বাংলাদেশ থেকে পাকিস্তানে চলে যান।