প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দশ ট্রাক অস্ত্র মামলায় গতকাল মঙ্গলবার আদালতে সাক্ষ্য দিয়েছেন চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতের সাবেক দুই হাকিম মুনতাসির আহমেদ ও মো. আবু হান্নান। চট্টগ্রামের আদালতে হাকিম হিসেবে কর্মরত থাকাকালে তাঁরা এই মামলার কয়েকজন আসামি ও সাক্ষীর ১৬৪ ধারার জবানবন্দি নথিভুক্ত করেছিলেন। চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে দুই হাকিমের সাক্ষ্য শেষে তাঁদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। পরে আদালত আজ বুধবার পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেছেন। এই দুজনের মধ্যে মুনতাসির আহমেদ বর্তমানে চাঁদপুরে জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে এবং মো. আবু হান্নান নোয়াখালী যুগ্ম জেলা জজ আদালতে বিচারক হিসেবে কর্মরত আছেন।