সাক্ষ্য দিলেন সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্য দিয়েছেন সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সাবেক ব্যবস্থাপক মেজবাউল হক। আদালত আগামী ৫ নভেম্বর পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন। আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমদ জমাদার সাক্ষ্য গ্রহণ শেষে এ আদেশ দেন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা অবৈধভাবে লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের আইনজীবী মীর আ​হমেদ আলী সালাম প্রথম আলোকে বলেন, এই সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এ মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হলো। এ মামলায় মোট সাক্ষী ৩৬ জন।

এদিকে মামলার অন্যতম আসামি খালেদা জিয়া চিকিৎ​সার জন্য বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তাঁর পক্ষে আদালতে হাজিরা দেন আইনজীবী সানাউল্লাহ মিয়া।