সাক্ষ্য না পাওয়ায় মকিম গাজী খালাস পেলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাক্ষ্য না পাওয়ায় বহুল আলোচিত মকিম গাজী ও তাঁর ১০ সহযোগীকে ডাকাতি মামলা থেকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। মামলা দায়েরের ২১ বছর পর গতকাল বুধবার ঢাকার বিশেষ আদালতের ভারপ্রাপ্ত বিচারক এ এফ এম আমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ে বিচারক উল্লেখ করেন, রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় আসামিদের বেকসুর খালাস দেওয়া হলো।১৯৯১ সালের ১ মে ঢাকার শহীদবাগের বাসিন্দা জীবন নেসা মতিঝিল থানায় এ মামলাটি করেন।