সাক্ষ্য পরীক্ষার বিষয়ে দুদকের রিভিউ খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদসহ চারজনের বিরুদ্ধে করা বিমানের রাডার ক্রয়-সংক্রান্ত দুর্নীতি মামলায় অভিযোগপত্রে থাকা সাক্ষ্য পরীক্ষার সুযোগ দিতে হাইকোর্টের দেওয়া আদেশ বাতিল করে সর্বোচ্চ আদালতের দেওয়া রায় বহাল রয়েছে।
ওই রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে দুদকের করা আবেদন গতকাল সোমবার খারিজ করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। তিনি প্রথম আলোকে বলেন, ওই মামলায় অভিযোগপত্রে থাকা অবশিষ্ট সাক্ষ্য পরীক্ষার সুযোগ দিতে হাইকোর্ট আদেশ দেন। এই আদেশ আপিল বিভাগ বাতিল করে রায় দেন। এই রায়ের রিভিউ চেয়ে দুদক আবেদন করে। এই রিভিউ আবেদন খারিজ করেছেন আপিল বিভাগ। ফলে মামলাটি যে অবস্থায় ছিল, সেই পর্যায় থেকে চলবে।