সাক্ষ্যগ্রহণ অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদারকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার সপ্তম সাক্ষী মোহাম্মদ রায়হানের জেরা শেষ হয়েছে।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে তাঁকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। পরে আদালত আজ বুধবার অষ্টম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি আইয়ুব খান প্রথম আলোকে জানান, সাক্ষী মোহাম্মদ রায়হানের সাক্ষ্য শেষ হওয়ার পর আসামিপক্ষের আইনজীবীরা তাঁকে জেরা করেন। জেরাকালে হিমাদ্রীর ছাদ থেকে পড়ে যাওয়ার খবর কীভাবে শুনতে পান, হিমাদ্রীর সঙ্গে তাঁর পরিচয় আছে কি না, এসব প্রশ্ন করেন আসামিপক্ষের আইনজীবীরা। উত্তরে সাক্ষী জানান, মাদকের বিরোধিতা করায় হিমাদ্রীকে ছাদ থেকে ফেলে হত্যা করা হয় বলে হিমাদ্রী হাসপাতালে বলেছিলেন।
২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে দেওয়া হয়। ২৩ মে তিনি ঢাকার একটি হাসপাতালে মারা যান। এ ঘটনায় থানায় মামলা করা হয়। পুলিশ ৩০ সেপ্টেম্বর পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। গত ৩ ফেব্রুয়ারি প্রধান আসামি শাহ সেলিম টিপু, জুনায়েদ রিয়াদ, শাহাদাত হোসাইন ও মাহাবুব আলী খান ড্যানির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। তাঁদের মধ্যে মাহাবুব আলী খান ড্যানি, জাহিদুল ইসলাম ওরফে শাওন ও জুনায়েদ রিয়াদ পলাতক।