সাক্ষ্যগ্রহণ শেষ বুধবার পরবর্তী শুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় আলোচিত শিশু রাকিব (১২) হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ গতকাল রোববার শেষ হয়েছে। শেষ দিনে সাক্ষ্য দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক কাজী মোস্তাক আহম্মদ, রাকিবের লাশের ময়নাতদন্ত প্রতিবেদন প্রস্তুতকারী খুলনা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক ওয়াহিদ মাহমুদ রবিন ও গুড হেলথ ক্লিনিকের প্রশাসনিক কর্মকর্তা প্রভাষ চন্দ্র গোলদার।
খুলনা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানা তিন আসামির সাক্ষ্য গ্রহণ করেন। এ নিয়ে ৪০ সাক্ষীর মধ্যে ৩৮ জনের সাক্ষ্য গ্রহণ করা হলো। আগামী বুধবার শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।