সাখাওয়াত-শাম্মীকে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা পৃথক মামলায় বিএনপির নেতা ও সাবেক সাংসদ সরদার সাখাওয়াত হোসেন বকুল এবং সংরক্ষিত আসনে বিএনপির নারী সাংসদ শাম্মী আখতারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সাখাওয়াত হোসেনকে আট ও শাম্মী আখতারকে পাঁচ কার্যদিবসের মধ্যে কারাফটকে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মারুফ হোসেন এই আদেশ দেন।
রাজধানীর ভাটারা থানার মামলায় সাখাওয়াত হোসেনকে পাঁচ দিন এবং বনানী থানার পৃথক মামলায় শাম্মী আখতারকে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ।
গতকাল বুধবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে থেকে শাম্মী আখতার ও বকুলকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

ছাত্রদল সভাপতি চার দিনের রিমান্ডে
এ দিকে গত ৫ মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় দায়ের হওয়া দুই মামলায় ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভুঁইয়াকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে ওই ঘটনায় দায়ের হওয়া আরও দুটি মামলায় ১০ দিন করে ২০ দিন রিমান্ডের আবেদন করে পল্টন থানা পুলিশ।
৬ ডিসেম্বর ভোরে কাদেরকে গ্রেপ্তার করা হয়। এরপর তিন মামলায় তিন দফায় তাঁকে নয় দিনের রিমান্ডে নেওয়া হয়।