সাখাওয়াত হোসেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী জেলা কৃষক লীগের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন (৬৫) গতকাল সোমবার ভোর রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বিকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে।