সাগর থেকে উদ্ধার করা তরুণীর পরিচয় মিলছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের কুতুবদিয়া উপকূল থেকে উদ্ধার করা এক তরুণীকে নিয়ে বিপাকে পড়েছে পুলিশ। গত দুদিন বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়েও তরুণীর পরিচয় পাওয়া যায়নি।

বাকপ্রতিবন্ধী ওই তরুণী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) এম এ হক বলেন, গত শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে কুতুবদিয়া সাগর চ্যানেলের মোহনা থেকে ওই তরুণীকে উদ্ধার করেন জেলেরা। পরে ওই তরুণীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তরুণীর বয়স আনুমানিক ২২-২৩ বছর। হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা রেজাউল হাসান বলেন, ওই তরুণীকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।