সাগর-রুনির খুনিদের গ্রেপ্তারের দাবিতে সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির খুনিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সাংবাদিকেরা। অন্যথায় স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে হুঁশিয়ার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতারা এ হুঁশিয়ারি জানান। সাগর-রুনি খুনের বিচারের দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি এর আয়োজন করে।
সমাবেশ থেকে একই দাবিতে আগামী শুক্রবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। এতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দুই অংশের নেতারা অংশ নেন।