সাগর-রুনির খুনিদের রক্ষার কোনো ইচ্ছা সরকারের নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সাগর-রুনির খুনিদের রক্ষা করার কোনো ইচ্ছা সরকারের নেই। প্রকৃত দোষীদের ভালো সাজা হোক—এটাই তিনি আশা করেন।মন্ত্রী গতকাল বুধবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ২১ শয্যার নতুন ‘পেয়িং (ভাড়াভিত্তিক) ওয়ার্ড’ উদ্বোধন করেন। এর আগে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক আজিজুন নাহার, আবাসিক চিকিৎসক তাপস কুমার সরকার, সিভিল সার্জন তরুণ কান্তি হালদার, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) জেলা সভাপতি গোলাম মহসিন প্রমুখ। তথ্যমন্ত্রী বলেন, ‘সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তারের দায়িত্ব আমার নয়। আমার কাজ হচ্ছে, সাংবাদিকেরা যে দাবি করছেন, সেই দাবির প্রতিধ্বনি করা ও প্রশাসনের কাছে সুপারিশ করা।’