প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাগর-রুনির প্রকৃত হত্যাকারীদের খুঁজে বের না করা পর্যন্ত সাংবাদিকদের আন্দোলন থামবে না। এক বছর পেরিয়ে গেলেও ওই সাংবাদিক দম্পতির খুনিদের শনাক্ত করা যায়নি। এ ক্ষেত্রে নাটক সাজানোর কোনো চেষ্টা করা হলে সাংবাদিক সমাজ নিজেদের শক্তি দিয়েই সেই চেষ্টা ব্যর্থ করবে। সাগর-রুনির প্রকৃত খুনিদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করতে হবে। গতকাল রোববার সাংবাদিক সাগর-রুনি দম্পতিসহ সব সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এক সাংবাদিক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। মৌলভীবাজার প্রেসক্লাব এ সমাবেশের আয়োজন করে। এতে জেলার সাত উপজেলার সাংবাদিকেরা অংশ নেন। সমাবেশে মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম সভাপতিত্ব করেন।