সাগর-রুনির বাসার দুই নিরাপত্তাপ্রহরীর রিমান্ড মঞ্জুর
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার আসামি তাঁদের ভাড়া বাসার দুই নিরাপত্তাপ্রহরীর দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাঁরা হলেন পলাশ রুদ্র পাল ও এনামুল।
দিশা পাচ্ছে না র্যাব, তদন্ত থেমে আছেআজ মঙ্গলবার মহানগর হাকিম তারেক মইনুল ইসলাম ভূঁইয়া রিমান্ড মঞ্জুরের আদেশ দেন। পলাশ ও এনামুলকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে র্যাব। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তাঁর স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। প্রথমে এ মামলা তদন্ত করেছিল পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরে র্যাবকে এই মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
র্যাব ভিসেরা পরীক্ষার জন্য সাগর-রুনির লাশ কবর থেকে তোলে। ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী নিহত দম্পতির শিশু মাহীর সরওয়ারকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে। সাগরের কর্মস্থল মাছরাঙা টেলিভিশন আর রুনির কর্মস্থল এটিএন বাংলার কার্যালয়ে গিয়েও খোঁজাখুঁজি হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে শতাধিক ব্যক্তিকে।
তদন্ত কার্যত ব্যর্থ২০১২ সালের মাঝামাঝি থেকে র্যাব বলা শুরু করে নিরাপত্তাকর্মী এনামুল গ্রেপ্তার হলেই সব রহস্য উদঘাটন করা সম্ভব হবে। এনামুলকে ধরতে ১০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করা হয়। গত বছরের ৯ ফেব্রুয়ারি এনামুল গ্রেপ্তার হলেও তাঁর কাছ থেকে কোনো তথ্যই মেলেনি বলে র্যাবের কর্মকর্তারা জানান। সব মিলিয়ে এখন পর্যন্ত এ মামলায় মোট আট সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। ২০১২ সালের সেপ্টেম্বর থেকে সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই কারাভোগ করছেন নিরাপত্তাপ্রহরী পলাশ।