সাগর-রুনির ব্যাংক হিসাবের তথ্য জানাতে ব্যাংকগুলোকে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিহত সাংবাদিক দম্পতি সাগর-রুনির ব্যাংক হিসাবের সব তথ্য জানতে চেয়েছে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। র‌্যাবের চাহিদা অনুযায়ী এসব তথ্য জানতে চাওয়া হয়েছে।গতকাল বুধবার ব্যাংকগুলোর কাছে এসব তথ্য জানতে চেয়ে চিঠি পাঠানো হয়। আগামী তিন কার্যদিবসের মধ্যে সাংবাদিক দম্পতির কোন ব্যাংকে কত টাকা লেনদেন হয়েছে, জমা-উত্তোলন ও স্থিতিসংক্রান্ত তথ্য ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে জানাতে হবে। র‌্যাব এখন এই হত্যাকাণ্ডের তদন্ত করছে। তদন্তের কারণেই এসব তথ্য চাওয়া হয়েছে বলে জানা গেছে।