প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো বন্ধুসভার সদস্য ও কুমিল্লার লাকসাম উপজেলার নওয়াব ফয়েজুন্নেসা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতক (সমঞ্চান) প্রথম বর্ষের ছাত্র মো. সাইফুল আমিন সাগর দুরারোগ্য ব্লাড ক্যানসারে আক্রান্ত। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য সাগরকে বিদেশে পাঠাতে হবে। এ জন্য প্রায় ৮০ লাখ টাকার প্রয়োজন। কিন্তু তাঁর দরিদ্র পরিবোরের পক্ষে এই টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। তাই সমাজের হূদয়বান ও বিত্তশালী মানুষের সহায়তা চেয়েছেন সাগরের মা শাহীন আক্তার। সাহায্য পাঠানোর ঠিকানা: শাহিন আক্তার, সঞ্চয়ী হিসাব নম্বর ০৩১০০৪৮৬৫৬, এনসিসি ব্যাংক লিমিটেড, হাজিগঞ্জ শাখা, চাঁদপুর। মুঠোফোন: ০১৭১৫১১১৫২৪। লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।