সাগরদাঁড়িতে আজ সপ্তাহব্যাপী মধুমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, আধুনিক বাংলা সাহিত্যের রূপকার মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৮৭তম জন্মবার্ষিকী ২৫ জানুয়ারি। এ উপলক্ষে আজ শনিবার থেকে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে সাত দিনব্যাপী মধুমেলা শুরু হচ্ছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জেলা প্রশাসনের আয়োজনে মেলার সার্বিক সহযোগিতা করছে মুঠোফোন প্রতিষ্ঠান বাংলালিংক।আয়োজক সূত্রে জানা গেছে, শনিবার বেলা দুইটায় সাগরদাঁড়ি ইনস্টিটিউশন মাঠে মেলার উদ্বোধন করবেন পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। মেলায় প্রতিদিন থাকবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক-যাত্রা। উপস্থিত থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহরিয়ার কবির, কাজী মুকুল, ফকির আলমগীর, ফরিদা পারভীন, আজগর আলীম ও দিদার বয়াতি।