সাগরদাঁড়িতে মধুমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯০তম জন্মবার্ষিকী আগামীকাল ২৫ জানুয়ারি। এ উপলক্ষে ওই দিন থেকে সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলার আয়োজন করা হয়েছে। সাগরদাঁড়িকে নবরূপে সাজানো হয়েছে।
মেলার উদ্বোধন করবেন যশোর-৬ (কেশবপুর) আসনের সাংসদ ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। মেলায় মধুমঞ্চে প্রতিবারের মতো এবারও আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন রয়েছে। এ ছাড়া মেলায় সার্কাস, যাত্রাপালা ও কৃষি মেলা অনুষ্ঠিত হবে। গ্রামীণ বিভিন্ন পণ্যের স্টলও থাকছে।
কবি মকবুল মাহাফুজ বলেন, এবারের মেলায় উন্মুক্ত মঞ্চে যাত্রপালার আয়োজন থাকায় সব শ্রেণীর দর্শকদের খোরাক জোগাবে।