সাগরদাঁড়িতে মধুমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের অন্যতম নক্ষত্র। তিনি ছিলেন সফল নাট্যকার। সনেট ও মহাকাব্যের রচয়িতা। গতকাল শুক্রবার মধুমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে মাইকেল মধুসূদন দত্তের ১৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী মধুমেলার আয়োজন করা হয়েছে। মন্ত্রী মেলার উদ্বোধন ঘোষণা করেন।জেলা প্রশাসক মহিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ শেখ আব্দুল ওহাব, সাংসদ মোস্তফা ফারুক মোহাম্মদ ও খান টিপু সুলতান, যশোরের পুলিশ সুপার দিদার আহমেদ, কেশবপুর উপজেলার চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, বাংলালিংকের খুলনা অঞ্চলের বাণিজ্য বিভাগের প্রধান বাবুল হক। আরও বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা সুলতানা, পৌর মেয়র আবদুস সামাদ বিশ্বাস, যশোর প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান। বক্তারা কপোতাক্ষ নদ খনন ও সাগরদাঁড়িতে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় স্থাপন করার দাবি জানান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলার মধুমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। রাতে যাত্রাপালা মঞ্চস্থ হয়।