সাগরদাঁড়িতে মধুসূদন সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে গতকাল রোববার সভা হয়েছে। সভায় দাবি আদায়ে নানা কর্মসূচি ঘোষণা করা হয়।
কেশবপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘সমাধান’-এর সভাকক্ষে নাগরিক সমাজের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে এ সভা হয়।
এতে অন্যান্যেন মধ্যে বক্তব্য দেন যশোরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুনর রশিদ, বিশ্ববিদ্যালয় আন্দোলন কমিটির সদস্যসচিব খসরু পারভেজ, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান প্রমুখ।
সভায় পুরোনো কমিটি ভেঙে দিয়ে হারুনর রশিদকে আহ্বায়ক করে নতুন কমিটি গঠন করা হয়।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ২১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া মধুমেলায় অতিথিদের কাছে স্মারকলিপি দেওয়া, এর আগে ২০ জানুয়ারি কেশবপুরে এবং ২১ জানুয়ারি সাগরদাঁড়িতে মানববন্ধন করা।
বক্তারা বলেন, সাগরদাঁড়ির যশোর, খুলনা ও সাতক্ষীরার সমান দূরত্বে অবস্থিত। তা ছাড়া মহাকবি মাইকেল মধুসূদনের নামে তেমন কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। মধুসূদন গবেষণারও কোনো উদ্যোগে নেওয়া হচ্ছে না। এ ছাড়া দেশে কোনো সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় নেই।