সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগরপথে ট্রলারে করে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে গতকাল শনিবার কক্সবাজারের টেকনাফ থেকে মিয়ানমারের দুই নাগরিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।তাঁরা হলেন: মিয়ানমারের মংডু টাউনশিপের মগ্নিপাড়ার মো. ছব্বির আহমদ, মেরুল্লার শামসুল আলম, টেকনাফের শাহপরীর দ্বীপের কোনারপাড়ার নুরুল বাশার, একই এলাকার ছৈয়দ হোসেন ও চট্টগ্রামে রাঙ্গুনিয়ার বরইছড়ী এলাকার মো. সেলিম।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, তারা গোপনে খবর পায় যে শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া এলাকা দিয়ে মালয়েশিয়ায় মানুষ পাচার করা হচ্ছে। পরে বিজিবির শাহপরীর দ্বীপ বিওপির কোম্পানি কমান্ডার তোতা মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে ট্রলারসহ পাঁচজনকে আটক করা হয়।সূত্র জানায়, অভিযানের সময় আরও ২০-৩০ জন পালিয়ে গেছেন।বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিদের টেকনাফ থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।টেকনাফ মডেল থানার ওসি মাহবুবুল হক বলেন, এ ঘটনায় বিজিবি টেকনাফ থানায় একটি মামলা করেছে।