সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে আটক ৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফে ছয়জন যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া সৈকত এলাকায় গত বুধবার রাত আনুমানিক ১০টার দিকে শাহপরীর দ্বীপ বিওপি (চৌকির) জওয়ানরা অভিযান চালিয়ে ছয়জন যাত্রীকে আটক করেন। আটক ব্যক্তিরা যশোরের জিগরগাছা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। এঁরা জিগরগাছা থানার বোধখানা এলাকার মৃত ফিরোজ উদ্দিনের ছেলে মোহামঞ্চদ কামরুল (৩০), আবদুল মালেকের ছেলে মো. আবদুল গফফার (২৬), মৃত ফজল আলী মোড়লের ছেলে মো. রফিকুল ইসলাম (২৮), আবদুল জব্বারের ছেলে মাওলা বক্স (২৭), মো. আরাফাত সরর্দারের ছেলে আব্বাস আলী (২২) ও মোহামঞ্চদ কাশেমের ছেলে আবু তাহের (৩২)।