সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে দালালসহ আটক ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকা থেকে গত বুধবার রাত আটটার দিকে এক দালালসহ নয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল। বিজিবির ভাষ্য, আটক হওয়া ব্যক্তিরা সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন।আটক ব্যক্তিরা হলেন যশোরের মনিরামপুর উপজেলার মোরাগাছা গ্রামের বাসিন্দা মোহাম্মদ সিরাজের ছেলে মো. বজলুর (৩০), হারুন দফাদারের ছেলে হজরত আলী (৩৫), আকবর আলীর ছেলে মো. হজরত আলী (৩২), বিপুল চন্দ্র বিশ্বাসের ছেলে প্রদ্বীপ বিশ্বাস (২৪), খলিল মোড়লের ছেলে মোহামঞ্চদ বিলাল (৩৫), মো. হাসেন আলীর ছেলে মো. তরিকুল (২৬), মৃত খালেক মোড়লের ছেলে আবুল খাইর (৩২), মো. মুজিবুর রহমানের ছেলে সালাহ উদ্দিন (৩০) ও দালাল মো. শফিকুল ইসলাম (৩২)। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪২ বিজিবি ব্যাটালিয়নের শাহপরীর দ্বীপ বিওপির নায়েক সুবেদার আসাদের নেতৃত্বে একটি টহল দল বুধবার রাতে সাবরাংয়ের শাহপরীর দ্বীপ উত্তরপাড়া এলাকা থেকে এক দালালসহ ওই নয়জনকে আটক করে। এ সময় আরও ১২ জন পালিয়ে যান। তাঁরাও যাত্রী বলে বিজিবির ভাষ্য। আটক হওয়া ব্যক্তিদের পুলিশে সোপর্দ করা হয়েছে।