সাগরপথে মালয়েশিয়ায় মানব পাচারকারী দলের হোতা শরিফ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় মানব পাচারকারী দালাল চক্রের হোতা মো. শরিফ হোসেনকে (৩৮) গতকাল শনিবার বেলা সাড়ে তিনটায় গ্রেপ্তার করা হয়েছে। শরিফ হোসেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মিস্ত্রিপাড়ার বাসিন্দা মৃত জালাল আহমদের ছেলে, সাবরাং ৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও কমিউনিটি পুলিশের একই ওয়ার্ডের সহসভাপতি। টেকনাফ মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কাউসার আহমদ প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকার হোটেল আল-আব্বাস থেকে শরিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি পুলিশের তালিকাভুক্ত মালয়েশিয়ায় মানব পাচারকারী চক্রের হোতা এবং একাধিক মামলার পলাতক আসামি।